1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

খাদিজা হত্যাচেষ্টা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ২৫৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট এমসি কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটে খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১২ টার দিকে মামলার আইও শাহপরান থানার এসআই হারুনুর রশীদ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক উম্মে সারাবন তহুরার আদালতে চার্জশিট দাখিল করেন। এতে ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে। এসএমপির শাহপরান থানার এসি সাজ্জাদুল আলম চার্জশিট দাখিলের কথা নিশ্চিত করেছেন।

সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের পিপি মফুর আলী বলেন, আগামী ১৫ নভেম্বর মামলার নির্ধারিত তারিখ। এদিন চার্জশিটের উপর শুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com