1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সিলেটের লালাবাজারে বাস- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬
  • ৩৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার কাঁচপুরের হাবিবুল্লার ছেলে মাহিন আহমদ (৩০) জেসমিন(৩৫) ও সুজন (৩৫)। বুধবার সকাল সাড়ে সাতটায় ওই সড়কের লালাবাজার সাতমাইল নামক স্থানে । এ দূর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে সাতমাইল এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এই তিন জনকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ মর্গে রাখা আছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com