ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাছ ধরার টেটার উপর্যুপরি আঘাতে হানিফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চর দুর্লভ গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের আবদুল হান্নানের সঙ্গে লাল মিয়ার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ বিরোধকে কেন্দ্র করে আবদুল হান্নানের ছেলে জামাল উদ্দিন (৪০) বাবার পক্ষ নিয়ে চাচা লাল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে হানিফা বেগমকে টেটা দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত জামাল উদ্দিনের সম্পর্কে চাচি হন হানিফা বেগম।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন (পিপিএম) এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।