1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে ভূয়া পুলিশ আটক

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৩৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীতে চুরি হওয়া অটোরিকশাসহ জনতার হাতে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খোকন দাস (২৮) নামক ওই ভুয়া পুলিশ সদস্যকে মুন্সিপাড়াস্থ জিন্দাপীরের মাজারে সামনে থেকে আটক করা হয়।

আটক ভুয়া পুলিশ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মাখন দাসের ছেলে। বর্তমানে সে কুমারগাও এলাকায় বসবাস করছিল

জানা যায়, টুকেরবাজার থেকে বেলা ২টায় অটোরিকশাচালক দিলোয়ার হোসেনকে (২২) ঘন্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে সিলেট শহরে নিয়ে আসেন খোকন দাস। এসময় রিকশাচালক ‘অটোরিকশা দেখে পুলিশ ধরবে’ এমন শঙ্কা প্রকাশ করলে খোকন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। সিলেট নগরীর মুন্সিপাড়ায় আসার পর খোকন রিকশাচালককে রেস্টুরেন্ট থেকে পরোটা ও ভাজি আনতে পাঠান। রিকশাচালক রেস্টুরেন্টে যাওয়ামাত্রই খোকন ওই রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় রিকশাচালকের চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মুন্সিপাড়াস্থ জিন্দাপীরের মাজারের সামনে খোকন দাসকে আটক করে।

খবর পেয়ে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া পুলিশ খোকনকে আটক করে নিয়ে আসেন। এসময় স্থানীয়দের অনুরোধে অটোরিকশাচালককে রিকশাসহ ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com