1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ইঞ্জিনিয়ারিং কলেজে ভবনে তালা দিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সঠিক সময়ে ফলাফল প্রকাশ, ছাত্রাবাস-কলেজের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে কলেজের রেজিস্টার মো. সেলিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা ওই ভবনে অবরুদ্ধ রয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। বিকেল সোয়া ৩ টায় এই প্রতিবেদন লিখা পর্যন্ত ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে-স্লোগানে নিজেদের অভিযোগ ও দাবি তুলে ধরছেন।

প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তপক্ষ তাদের কাছ থেকে ফি আদায় করলেও ছাত্রাবাস-কলেজের উন্নয়ন নেই, পরিবহন সেবার নামে ফি নিলেও নেই কোন পরিবহন ব্যবস্থা। তাছাড়া ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ‘দাবি দাওয়া নিয়ে কলেজের ছাত্ররা বিক্ষোভ করছে। আমাদের টিম ঘটনাস্থল ঘুরে এসেছে। এ ব্যাপারে অধ্যক্ষের সাথেও কথা হয়েছে। বিষয়টি তারা সমাধানের চেষ্ঠা করছেন বলেও জানিয়েছেন অধ্যক্ষ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com