1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে ছাদ ধসে নিহত-১- আহত-২

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
  • ২৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট নগরীর ছাদ ধসে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার দুপুর নগরীর হাওয়াভবনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহাব উদ্দিন (৪৫)। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায় নি।

আহতরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ ও জনৈক রুমান আহমদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, হাওয়াপাড়া দিশারী আবাসিক এলাকার ৭৪/১নং বাসার বাসিন্দা মো. মনোয়ার হোসেনের সঙ্গে তার চাচাত ভাই মো. ফারুক হোসেনের বাসার বর্ধিত একটি অংশ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।

মঙ্গলবার দুপুরে ঐ বিরোধ মিমাংসার জন্য সালিশ শেষে বাসার ঐ অংশ ভাঙ্গার কাজ শুরু হয়। এ সময় ছাদ ধসে পড়ে শ্রমিক শাহাব উদ্দিন, রুমান আহমদ ও কাউন্সিলার আব্দুল মুহিত জাবেদ আহত হন। জাবেদের হাত কিছুটা জখম হয়। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। অপর ২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

রুমানের পায়ের হাড় ভেঙ্গে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com