1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহবায়ক আর নেই

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৩১৩ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আহ্বায়ক সাহাব উদ্দিন (৩৩) আর নেই। বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান।

সাহাব উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন সাহাব উদ্দিন। সাথে সাথে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সাহাব উদ্দিনের মৃত্যুর খবরে শোকাহত হয়েছেন জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জে প্রথম নামাজে যানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া তাহিরপুর উপজেলার গ্রামের বাড়িতে। সেখানে তার পারিবারিক গোরস্তানে সমাহীত করা হবে।
সাহাব উদ্দিনের অকাল মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি পালন করেছে সদর উপজেলা যুবলীগ।
সাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাহাব উদ্দিন তাহিরপুরের বিখ্যাত শিক্ষানুরাগী প্রয়াত জয়নাল আবেদিনের পুত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com