1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সমর্থকদের হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুতে হাঁটার প্রতিবাদে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ঝাড়ু মিছিল বের করে আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি পক্ষ। এতে হামলা চালায় চেয়ারম্যান সমর্থকেরা। ওই সময় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা। এ সময় বর্তমান চেয়ারম্যান-সমর্থিত লোকজন মিছিলে হামলা চালায়। এতে উপজেলা সদর আলগী বাজার এলাকায় বেশ কিছু সময় ধরে উত্তেজনা দেখা যায়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় আহত হয় পাঁচজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্কুলশিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন। এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com