1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ছাতকে চুরির দায়ে দুই বিদেশী নাগরিক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ছাতকে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই বিদেশী নাগরিক। পরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভূইয়া তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

বৃহস্পতিবার দুপুরে জাউয়াবাজারে সাজ্জাদ মিয়ার মালিকানাধীন নিশাত ভ্যারাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আলী সফর (৫৪) ও রেজা নুরী (৩৯) ইরানী নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এ দুই বিদেশী নাগরিক দুপুরে জাউয়াবাজারস্থ নিশাত ভ্যারাইটিজ স্টোরে গিয়ে ক্রেতা সেজে একজন দোকান মালিকের সাথে বিভিন্ন মালামালের মূল্য নিয়ে দর কষাকষি করতে থাকে এবং অপর জন এ সুযোগে দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করার চেষ্টায় লিপ্ত হয়। এক পর্যায়ে দোকান মালিকের অন্যমনস্কতার সুযোগে ক্যাশ থেকে টাকা চুরি করতে গিয়ে দোকান মালিক ও স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বিদেশী দুই নাগরিককে গ্রেপ্তার করে। ডিসেম্বর মাসেও একই ভাবে ইরানী দুই নাগরিক নিশাত ভ্যারাইটিজ স্টোরের ক্যাশ থেকে ১৭ হাজার ৫০০ টাকা ও বাজারের অরুণ বনিকের ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভূইয়া বিদেশী দুই নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান, তাদের কাছে ইরানী পাসপোর্ট পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com