1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সিলেট জেলা ছাত্রলীগের ৬০ থেকে ৮০ দশকের সাবেক ছাত্র নেতাদের নিয়ে পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটি গঠন

  • Update Time : শনিবার, ২ মে, ২০১৫
  • ৭৭১ Time View

সিলেট সংবাদদাতা:: সিলেটের দক্ষিণ সুরমা পিরোজপুরস্থ সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন লালার বাসভবনে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। ৬০ থেকে ৮০ দশকের বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বর’-এর মধ্যে বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ৩ দিনের এক পুনর্মিলনী উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্মিলনী উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সকল কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃেন্দর উপস্থিত করানোর ব্যাপারে সৈয়দ মহসিন আলী আশ্বাস দেন।
সভায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউদ্দিন লালাকে আহবায়ক করে সাবেক ছাত্রনেতাদের সদস্য করে কমিটি গঠন করা হয়। সদস্যরা হচ্ছেন সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমান এডভোকেট, সাবেক ছাত্রনেতা শাহ মোদাব্বির আলী এডভোকেট, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত চৌধুরী এডভোকেট, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেত্রী ও প্রাক্তন এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবরুল হোসেন বাবুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেন, সিলেট সদর মহকুমা ছাত্রলীগের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, সাবেক বড়লেখা উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ শোবক রাজা চৌধুরী, সাবেক ছাত্রনেতা দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মখলিছুর রহমান, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহেদ বখত, সাবেক ছাত্রনেতা এনামূল গণি, সাবেক ছাত্রনেতা আব্দুর রকিব চৌধুরী, সাবেক ছাত্রনেতা তেরাব উদ্দিন নাজিম, সাবেক ছাত্রনেতা আহবাব চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক পুকন, সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বেলাল আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইয়াবর বখত চৌধুরী, সাবেক ছাত্রনেতা তাসকিন আহমদ দীপুসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com