1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিবিয়ানা সাহিত্য পরিষদের ৫ম বর্ষ পূর্তি উৎসব উদযাপিত

  • Update Time : রবিবার, ৩ মে, ২০১৫

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা :বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত বৈশাখী কবিতা উৎসবে বক্তারা বলেন, কালের গর্ভে হারিয়ে যাওয়া বিবিয়ানা শুধু গ্যাসই দেয়নি, বরং অনেক জ্ঞানী-গুণী, কবি-সাহিত্যিক, শিল্পীর জন্ম দিয়েছে অবিস্মরণীয় হয়ে আছে।
“সাহিত্য হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” শে¬াগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জস্থ মক্কা ক্লিনিক সম্মেলন কক্ষে বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ বৈশাখী কবিতা উৎসব উদযাপন এবং প্রবাসী কবি ও গবেষক মোহাম্মদ ইয়াওর উদ্দিনকে সম্মাননা প্রদান করেছে।
বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম, শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং মিডিয়া সম্পাদক বদরুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টিও আহবায়ক ডা: আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদ-এর যুগ্ম সম্পাদক এ্যাডঃ এস, এম ইলিয়াস মিয়া, দৈনিক বিবিয়ানা-এর নির্বাহী সম্পাদক মুরাদ আহম্মেদ, দৈনিক সমকাল-এর প্রতিনিধি এম, এ আহম্মেদ আজাদ, বিডিএসসি-শেভরন শিক্ষা কর্মসূচীর প্রশিক্ষণ কর্মকর্তা সাংবাদিক এসএমএ হাসনাত, মাসিক নবীগঞ্জ দর্পণ-এর প্রধান সম্পাদক এম, গৌছুজ্জামান চৌধুরী, পোয়েটস ক্লাব হবিগঞ্জ শাখার সভাপতি নিলুপা ইসলাম নিলু, আলহাজ্ব মোঃ মনির উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com