1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নির্বাচনী সহিংসতায় আহত এক যুবকের মৃত্যু

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩২৬ Time View

জগন্নাপথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: জচগন্নাথপুরের সীমান্তবর্তী ওসমানীনগর উপজেলা নির্বাচনের প্রচারণা ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকরে নাম সুহেল মিয়া (৩৫)। উপজেলার সাদীপুর ইউনিয়নের দক্ষিণ কালনীচর গ্রামের মাহমুদ মিয়ার ছেলে।

রোববার রাত সোয়া ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী।

এ নিয়ে রোববারের সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো। এর আগে রোববার সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর পক্ষে কাজ করাকে কেন্দ্র করে রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাদীপুর ইউপির বাংলাবাজারের পাশে হাতানিপাড়ায় ওসমানীনগরের দক্ষিণ কালনীরচর ও পার্শবর্তী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন উত্তর কালনীরচরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়, আহত হয় শতাধিক ব্যক্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com