1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সুনামগঞ্জ সীমান্তে ডাকাত দলের হামলায় মাছ ব্যবসায়ী আহত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ২৮১ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের রংপুর সীমান্তে ডাকাত দলের হামলায় এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। চিহ্নিত ডাকাতদল ব্যবসায়ীকে বেদম মারপিঠক্রমে গুরুতর আহত করার একপর্যায়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে। স্থানীয় ইউপি সদস্য হোসেন মিয়া ও এলাকার লোকজন ডাকাত দলকে সনাক্ত করতে সক্ষম হলেও আটক করতে পারেননি। উত্তেজিত জনতার তাড়া খেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে ডাকাত সদস্যরা। এলাকাবাসী জানান,৮ মার্চ বুধবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে মাছ বিক্রয় শেষে উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সিংপুরহাটি গ্রামের বাড়ীর উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা দেন ব্যবসায়ী সামসুদ্দিন (৪০)। পথিমধ্যে রংপুর নতুন বাজার সংলগ্ন চিনাউড়া ব্রীজের সামনে আসামাত্র পার্শ্ববর্তী ঝোপজাড়ে ওৎপেতে থাকা ডাকাতদল তার উপর হামলা করে। ডাকাত সর্দার আব্দুল আলী আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ সাড়ে ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়। এসময় ব্যবসায়ী সামসুদ্দিনের আর্ত চিৎকারে পার্শ্ববর্তী কদমতলী গ্রামের লোকজন ছুটে এসে ডাকাত সর্দার আব্দুল আলী ও আব্দুল মতিনকে পালিয়ে যেতে দেখেছেন। জনতার সনাক্তকৃত ডাকাত সর্দার আব্দুল আলী স্থানীয় কান্দি ছমেদনগর গ্রামের আব্দুল ছোবহানের পুত্র। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় নৈগাং নতুন বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন এলাকাবাসী। সিংপুরহাটি গ্রাম নিবাসী রঙ্গারচর ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আসাদ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা বলেন,কান্দি ছমেদনগর গ্রামের প্রভাবশালী ভুমিদস্যু আব্দুল করিমের ছত্রছায়ায় তার ভাতিজারা ডাকাতি সন্ত্রাসের মাধ্যমে এলাকার জনজীবনকে বিষিয়ে তুলেছে। অবিলম্বে ডাকাত আব্দুল আলী ও আব্দুল মতিনসহ জড়িত সকল ডাকাত সদস্যদেরকে আটক করার জন্য তারা পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com