1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে দিনে আ.লীগ, রাতে বিএনপি-জামায়াতদের নির্বাচনী প্রচারণায় প্রয়োজন নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ২৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে সুনামগঞ্জ জেলার একমাত্র বক্তা ছিলেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। বক্তব্য রাখার সময় প্রদীপ রায় বলেন, ‘যারা দিনে আওয়ামীলীগ
আর রাতের আঁধারে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন, এমন নেতাদের আসন্ন দিরাই শাল্লার উপ-নির্বাচনে প্রচারণায় যাওয়ার প্রয়োজন নেই। দিরাই শাল্লা থেকে বার বার নির্বাচিত প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত যত ভোট পেয়ে নির্বাচিত হতেন, তার চেয়ে দ্বিগুন ভোট দিয়ে জয়া সেনগুপ্তাকে বিজয়ী করবো আমরা। আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের নেতৃবৃন্দ ছাড়াও সুনামগঞ্জ- ৩ আসনের এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ছাতক দোয়ার আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এসময় সভা মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রদীপ রায়ের বক্তব্যকে আলীয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হাজার হাজার আওয়ামীলীগ নেতাকর্মী করতালি দিয়ে সমর্থন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com