1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে প্রবাসির আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৩৫৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে এক প্রবাসি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নগরীর গোয়াইটুলা এলাকাতে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। গোয়াইটুলার মৃত আব্দুল মজিদের পুত্র প্রবাসী আব্দুল মালিক (৩৭) নামের ওই প্রবাসীর মরদেহ বৃহস্পতিবার সকাল পৌণে ১০ টায় তার বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের বড় ভাই আব্দুস সত্তার জানান, প্রবাসী আব্দুল মালিক ২ বৎসর যাবত দেশে অবস্থান করছেন। দেশে ফেরার পর থেকে তিনি বেকার এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিছুদিন যাবত তার কথাবার্তা আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রায়ই তিনি ঘরের দরজা বন্ধ করে একা থাকতেন।

গত বুধবার দিবাগত রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। সকালে দরজা খুলতে অনেক দেরি হওয়ায় তিনি অনেকক্ষণ ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশি ও অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।

তাৎক্ষনিক এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টির নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত মোশারফ হোসেন বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com