1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী মুন্নার আঙ্গুল কর্তন

  • Update Time : সোমবার, ৪ মে, ২০১৫
  • ৫৭৫ Time View

সিলেট সংবাদদাতা:: নগরীর আখালিয়ায় ছাত্রলীগ কর্মী মুন্না ওরফে পিচ্চি মুন্নার (২৪) ডান হাতের চারটি আঙ্গুল কর্তন করেছে সন্ত্রাসীরা। এছাড়া তার দুই পায়ে ছুরিকাঘাতও করা হয়েছে। মুন্না নগরীর মদিনা মার্কেট বি ব্লক ৫৪ নং বাসার হেলাল কোরেশির ছেলে। এ ঘটনায় মুন্না মহানগর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামানসহ ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের দায়ী করেছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মুন্নার পরিবার কিছু দিন আগে আখালিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় তিনি ওই এলাকায় ঘুরতে যান। এসময় কয়েকজন সন্ত্রাসী ৪টি মোটরসাইকেলে করে তার উপর এসে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মুন্নার উপর আক্রমণ করে। অস্ত্রের আঘাতে মুন্নার ডান হাতের ৪টি আঙ্গুল কর্তন হয়। তার দুই পায়েও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা মুন্নাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলায় ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

আহত মুন্না জানান, তিনি হামলাকারীদের মধ্যে সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড ছাত্রশিবির নেতা জাকির এবং নোয়াপাড়ার বাবুল মিয়ার ছেলে সাবেক ছাত্রদল নেতা রাজনকে চিনতে পেরেছেন।

এ ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হুসেন বাদি হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে মুন্নার সাথে কথা বলেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com