1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত -১২

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ২৪৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ট্রাকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত আরো ১২ জন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পর ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভটভটিতে থাকা আহত শ্রমিক নূর ইসলাম ও আলী হোসেন বলেন, সকালে ২৪ জন শ্রমিক বড়বলদিয়া থেকে একটি ভটভটিতে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হই। সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আট শ্রমিক নিহত হন। আহত ১২ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আরও চার শ্রমিক মারা যান।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com