1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ঠিকাদার ও পিআইসিদের টাকা না দেয়ার আবেদন

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ২৮৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাঁধ নির্মাণে পাউবো, পিআইসি ও ঠিকাদারদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় সুনামগঞ্জ জেলার প্রতিটি ডুবন্ত ফসলরক্ষা বাঁধের পিআইসি ও ঠিকাদারদের কাজের বিলের অবশিষ্ট টাকা বা চেক প্রদান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’।
সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও সদস্য সচিব বিন্দু তালুকদার স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পিআইসি/ঠিকাদার নিয়োগক্রমে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ, সংস্কারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের শামিলে পিআইসি/ঠিকাদাররা কোন প্রকার যথাযথ বাঁধের কাজ না করায় ইতোমধ্যে অধিকাংশ হাওর তলিয়ে কৃষকের একমাত্র বোরো ফসল নষ্ট হয়ে গেছে। যার জন্য কৃষকেরা দিশেহারা ও নিঃস্ব। এমতাবস্থায় সংশ্লিষ্ট পিআইসি, ঠিকাদারসহ বাঁধ রক্ষার কাজে সরকার কর্তৃক বরাদ্দকৃত টাকা বর্ণিত দুর্নীতিবাজদের অনুকূলে পরিশোধ না করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য, সুনামগঞ্জের হাওর ডুবে যাওয়ার পর থেকে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ তিনদফা দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com