1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন শিরক থেকে বাঁচতে করণীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল

পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসর ষ্ট্যান্ড রিলিজ

  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭
  • ৪৯৯ Time View

স্টাফ রিপোর্টার:: পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসর উদ্দিনকে অবশেষে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ বিকেলে এসংক্রান্ত আদেশ সুনামগঞ্জ এসে পৌঁছলে সুনামগঞ্জবাসীর মধ্যে কিছুটা স্বস্থি আসে। কিন্তু আন্দোলনকারীরা দুর্নীতিবাজ ওই কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়মের সাথে জড়িতদের শাস্তির জানিয়েছেন।হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,পাউবোর নির্বাহী প্রকৌশলীকে শাস্তিমুলক প্রত্যাহার করা হয়েছে। আমরা হাওরের কৃষকদের কষ্টার্জিত ফসল নিয়ে যারা লুটপাট করেছে তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য সুনামগঞ্জের ফসল রক্ষা বেড়িবাঁধ তলিয়ে যাওয়ার পর থেকে কৃষকরা দুনীতিবাজ ওই কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলন চালিযে যাচ্ছিলেন। জগন্নাথপুর টুয়েন্টিফোরসহ জাতীয়,স্থানীয় সবকটি পত্রিকায় ধারাবাহিকভাবে পাউবোর দুর্নীতির চিত্র প্রকাশিত হচ্ছে। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে এসে সভা করে বাঁধ নির্মাণে অনিয়মের সাথে জড়িতদের বিষয়ে তদন্তক্রমে শাস্তির আশ্বাস দিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com