1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সিলেটে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে ২৪ লাখ টাকার চেক প্রদান

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৩১১ Time View

সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বাহিরে বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে পরিবারকে ২৪ লাখ করে ৪৮ লাখ টাকার অনুদান দিয়েছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ অনুদান তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অপারেশনে নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা দিতেই এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রদানকৃত অনুদানের মধ্যে ২০ লাখ করে দুই পরিবারকে ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার। এছাড়াও সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তাঁদের পরিবারের হাতে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় আহত আরো সাত পুলিশ সদস্যকে অনুদান দেওয়া হয়।

নিহত পুলিশ আবু কয়ছর চৌধুরী (আদালত পরিদর্শক) এর স্ত্রী ছায়রা ফারহান চৌধুরী লোপাকে ২৪ লাখ টাকা এবং নিহত পুলিশ মো. মনিরুল ইসলাম ওসি (তদন্ত) এর স্ত্রী পারভিন আক্তারকে ১২ লাখ ও তার মা ফিরোজা খানমকে ১২ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন আইজি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com