1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনের শপথ গ্রহণ

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৪০৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জয়া সেনগুপ্তা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোববার নিজ কার্যালয়ে নবনির্বাচিত এমপি জয়া সেনগুপ্তাকে শপথ বাক্য পাঠ করান।

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে তার স্ত্রী জয়া সেনগুপ্তা উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন। সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ ফেব্রুয়ারি মারা যান।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ ও পংকজ দেবনাথ।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতারা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com