1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের  সঙ্গে জগন্নাথপুর উপজেলা কমিটির মতবিনিময় সভা  ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা

হাওর পরিদর্শন করে রাষ্ট্রপতি এখন সুনামগঞ্জে

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ২৪২ Time View

স্টাফ রিপোর্টার::
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হাওর পরিদর্শন করে সুনামগঞ্জে এসে পৌছেছেন। দুপুর আড়াইটায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাড মাঠে তিনি অবতরণ করেন। দুপুর ১২টায় কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে লোফ্লাইং ফ্লাইটে তিনি অকালে তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করে নেত্রকোণা আসেন। সেখান থেকে তিনি আবাওর লোফ্লাইং করে সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলের তলিয়ে যাওয়া হাওর দেখে দুপুর আড়াইটায় সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাডে অবস্থান করেন।
সেখান থেকে সরাসরি তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে চলে আসেন। বিকেল ৫টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শিল্পকলা অডিটোরিয়ামে সুুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে সার্কিট হাউসে তিনি সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৯৭১ সনে তিনি সুনামগঞ্জের টেকেরঘাট সাব সেক্টরের যোদ্ধা ও সংগঠক ছিলেন। রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com