1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হবিগঞ্জে জনতার গণ পিঠুনিতে এক ডাকাত নিহত

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ২৯০ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলায় ডাকাতি করতে গিয়ে জনতার গন পিঠুনীতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। জানাযায়,রোববার ভোর রাতে সদর উপজেলার বগবাড়ি গ্রামে জবেদ আলীর বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল মূখোশধারী ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘন্টাব্যাপি তান্ডব চালায় ডাকাত দল । এসময় ডাকাতির এক পর্যায়ে জবেদ আলীর তিন ছেলেকে ছুরিকাঘাত করে ডাকাতরা এসময় তিন ছেলে সহ ঘরের গৃহকর্মী গুরুতর আহত হন। পরে পরিবারের অন্যান্যদের সু-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদের হাত থেকে গুরুতর আহত অবস্থায় ৪জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয় । অন্যদিকে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জুয়েল মিয়া নামের এক ডাকাতকে জনতা আটক করে গণ পিটুনী দেয়। এসময় ঘটনাস্থলেই ডাকাত জুয়েলের মৃত্যু হয় । নিহত ডাকাত জুয়েল (৩৫) সদর উপজেলার যমুনাবাদ গ্রামের শীর্ষ ডাকাত চেরাগ আলীর ছেলে। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com