1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বাল্যবিয়ে করতে গিয়ে কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৩০৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাল্যবিয়ে করতে গিয়ে কারাগারে গেলেন বর মাসুদ মিয়া। গত রোববার রাতে হালুয়াঘাটে বর মাসুদ মিয়াকে (২৭) সাতদিনের কারাদ ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

পুলিশ জানায়, সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের স্বদেশি ইউনিয়নে বাউশা গ্রামে গত রোববার রাতে কুমুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফুলপুর উপজেলার চকনগুয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মাসুদ মিয়ার বিয়ের আয়োজন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং বিয়ের আসর থেকে বর মাসুদ মিয়াকে আটক করেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কনের বাবা মফিদুল ইসলাম পালিয়ে যান। পরে মাসুদ মিয়াকে বাল্য বিবাহ আইনে ১৮২৯/৪ ধারায় সাত দিনের কারাদণ্ড

দেওয়া হয়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী বর মাসুদ মিয়াকে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com