1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

হাওরাঞ্চলে খাদ্যের দাম বাড়ালে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ২২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার অজুহাতে দেশের বন্যা দুর্গত উত্তর-পূর্বাঞ্চরীয় হাওর এলাকায় খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের কাণ্ড ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে খাদ্যের কোন ঘাটতি নেই এবং হাওর এলাকা থেকে দেশের খাদ্য চাহিদার একটি স্বল্প অংশই পূরণ হতো। কাজেই খাদ্যশস্যের সরবরাহ কমতির অজুহাতে কোনভাবেই খাদ্যের দাম বাড়ানোর সুযোগ নেই।’

এ ব্যাপারে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেন।

রোববার বন্যাদুর্গত হাওর এলাকা পরিদর্শনকালে শাল্লা উপজেলা সদরের শাহেদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্থানীয় এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বন্যা কবলিত অঞ্চলের জনগণের দুঃখ, কষ্ট স্বচক্ষে পরিদর্শনের জন্য রোববার সকালে সেখানে যান। খবর: বাসস

প্রধানমন্ত্রী বলেন, সরকার পরীক্ষা করে দেখছে, হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে কারো গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। বন্যার পানি দূর হয়ে নতুন ফসল ওঠার আগ পর্যন্ত কৃষিঋণের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে এবং এর প্রদেয় সুদের টাকাও অর্ধেক করে দেয়া হবে।

তিনি এখানে দুর্গত প্রত্যেক পরিবারকে মাসে ৫শ’ টাকা করে প্রদান এবং সার, বীজ, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রদানের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুর্গত এলাকা ঘুরে দেখেন। তিনি পরে স্পিড বোটে করেও কিছু কিছু দুর্গত এলাকায় যান।

প্রধানমন্ত্রী ত্রাণ ও পুনর্বাসন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি পর্যাপ্ত ত্রাণ সুবিধা নিশ্চিতের নির্দেশ দেন। এ ছাড়া নিজে উপস্থিত থেকে দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

প্রাকৃতিক দুর্যোগে ভয় না পাওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী সমাবেশে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনসহ সব মহল নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। কাজেই খাদ্য সরবরাহ এবং দুর্গত জনগণের সাহায্যের বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com