1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

হাওরবাসীর চাল নিয়ে নদীতে ট্রলারডুবি

  • Update Time : সোমবার, ১ মে, ২০১৭
  • ২৬৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরবাসীর ত্রাণের চাল নিয়ে সুনামগঞ্জের শহরতলীর মল্লিকপুর এলাকার সুরমা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ওই ট্রলারে ৩৬০ বস্তা চাল ছিল।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জে হাওর এলাকার ফসল হারা মানুষের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ট্রলার যোগে এসব ত্রাণ বহন করা হচ্ছিলো।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, পৌর শহরের মল্লিকপুর এলাকার খাদ্যগুদাম থেকে ১৮ টন (৩৬০ বস্তা) চালসহ একটি ট্রলার রাতে ঝড়ের কবলে পড়ে সুরমা নদীতে তলিয়ে যায়।

স্থানীয় রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই জানান, আজ (সোমবার) এসব চাল মানুষের মধ্যে বিতরণের কথা ছিল।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম দুপুরে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। চালের বস্তা ডুবুরিরা তুলছেন। বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com