1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বন্যার পর এবার ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ সুনামগঞ্জ

  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ২৬৪ Time View

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সামিউল কবির:: অকাল বন্যায় ফসলহানীর পর এবার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ। ৩০ এপ্রিল রাতের ওই ঝড়ে উপজেলার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েপড়েছে দক্ষিণ সুনামগঞ্জ সদর ইউপি সহ পুরো উপজেলা।
রাত ১১টার দিকে শুরু হওয়া ঝড়ে উপড়ে গেছে শতাধিক গাছপালা। সরেজমিনে গিয়া দেখা যায় উপজেলার টিনশেড বাড়ি, ও আধাপাকা
ঘরবাড়ি এবং দোকানপাট ভেঙে পড়েছে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চালও উড়ে গেছে। জয়কল ইউনিয়নের ডুংরিয়া, তেঘরিয়া এবং কামরূপদং গ্রামে রাস্তার
পাশে ঘর ভেঙ্গে পড়ে থাকতে দেখা গেছে। পাথারিয়া ইউনিয়ের তেহকিয়া, গনিগঞ্জ, আসামপুর, আসনাবাজ, গাজীনগর, নগর, তালুকগাও অনেক গাছ ও ডাল ঘরবাড়ি ভেঙ্গে পড়তে দেখা গেছে। পূর্ব বীরগাও ইউনিয়নেও অর্ধ শতাধিক ঘর ক্ষতির সম্মুখিন হয়েছে। দরগাপাশার সিচনী, মৌগাঁও, ছয়হাড়া, হরিনগরসহ
আশপাশের সবগ্রাম মিলিয়ে ২০/৩০ টি ঘর ভেঙ্গে পড়েছে। পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন, কান্দিগাঁও,ইনাতনগর, নিদনপুরসহ এইসব গ্রামেও অনেক ঘর ভেঙ্গে পড়তে দেখা গেছে। সূত্র জানায়- উপজেলার প্রবেশ পথ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক,মদনপুর-দিরাই সড়ক, পাগলা-জগন্নাথপুর ভায়া সড়কসহ সবগুলো গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গাছ উপড়ে পরে ছিলো। এতে রাত ভর দূরপাল্লার বাস, ট্রাকসহ যাত্রীবাহী সবধরণের যানবাহন চলাচল ব্যাহত হয়। তাছাড়া আকস্মিক এই ঘুর্নিঝড়ে এসময় একজন মহিলাসহ ন্যূনতম দুইজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আহত দুজনেই হলেন পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান,গতরাতের ঝড়ে উপজেলার এক থেকে দেড়শ ঘরের টিনের চাল উড়ে গেছে। এদিকে বৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা পরিদর্শন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির। তারা নিজেদের এলাকাপরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com