1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

অনিয়মের দায়ে ডিলারশীপ বাতিল, জরিমানা ২০ হাজার টাকা

  • Update Time : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৩০৮ Time View

স্টাফ রিপোর্টার :: দিরাইয়ের রফিনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওএমএস ডিলার পুর্নেন্দ্র সরকার রনিকে ২০ হাজার টাকা জরিমানা ও জামানতসহ ডিলারশীপ বাতিল করা হয়েছে। রনি রফিনগর ইউনিয়নের চালের ডিলার।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে রনি’র বাংলাবাজার ওএমএস কেন্দ্র থেকে শরিফ উদ্দিন নামের এক দোকানী চাল নেবার সময় বাজারের পাহাড়ার দেখেন। পরে শনিবার বিষয়টি জানাজানি হলে উত্তেজিত লোকজন বাজারে বিক্ষোভ করে। এলাকাবাসী কালোবাজারে ওএমএস’র চাল বিক্রির বিষয়টি দিরাই থানার ওসি, ইউএনও এবং জেলা
প্রশাসককে অবগত করেন। শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ডিলার ও চাল ক্রেতা বাজারে না থাকায় চালের বস্তা দেখা ও কাউকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তবে ইউএনও’র নির্দেশে ডিলার ও চাল ক্রেতার দোকানঘর তালাবদ্ধ করে পাহাড়াদার রাখা হয়। রোববার সকালে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওমমএস কেন্দ্রের রেজিস্টার খাতায় কয়েকজন ক্রেতার স্বাক্ষর না পেয়ে রনিকে ২০ হাজার টাকা জরিমানা এবং জামানতের টাকাসহ ডিলারশীপ বাতিল করেন ।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন,‘চাল বিক্রি’র প্রমাণ পাওয়া যায়নি। তবে ওমমএস কেন্দ্রের খাতায় কয়েকজন ক্রেতার স্বাক্ষর বা টিপসই পাওয়া যায়নি। এজন্য ২০ হাজার টাকা জরিমানা এবং জামানতসহ ডিলারশীপ বাতিল করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com