1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ২৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর থানায় পুলিশের হেফাজতে নজরুল ইসলাম বাবু নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে থানা হাজত থেকে নারী নির্যাতন মামলার এই আসামীর লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।

বাবু জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের আবদুর জলির বীরের ছেলে এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনে চতুর্থ শ্রেণীর কর্মচারি হিসেবে চাকুরি করতেন।

পুলিশের দাবি, শুক্রবার ভোরে হাজতের ভেতরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বাবু। তবে নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে বাবু মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রীর দায়ের করা একটি নির্যাতন মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, কম্বল ছিড়ে ফাঁস লাগিয়ে নজরুল ইসলাম বাবু শুক্রবার ভোরের দিকে আত্মহত্যা করেন। থানার ভিডিওফুটেজে এমনটি দেখা গেছে।

ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com