1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরে আদালত থেকে জামিনে এসে দোকানঘর জ্বালিয়ে মালামাল লুট করার অভিযোগ

  • Update Time : শনিবার, ২০ মে, ২০১৭
  • ২১৬ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে একটি দোকানঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিরপুর গ্রামে বৃস্পতিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পত্র থেকে জানা যায়, কাদিরপুর গ্রামের আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের আব্দুল নুরের দীর্ঘদিন ধরে পুর্ব বিরোধ চলছিল। এনিয়ে মামলা মোকদ্দমাও চলছে। আব্দুর রহিমের ভাতিজার দায়ের করা একটি মামলায় আব্দুর নুর প্রায় দুই সপ্তাহ কারাভোগ করে বৃহস্পতিবার আদালত থেকে জামিনে এসে তার সঙ্গীদের নিয়ে আব্দুর রহিমের মালিকানাধীন মুদি দোকানের প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে আগুন দিয়ে দোকানঘরটি জ্বালিয়ে দিয়েছে। আব্দুল নুর অভিযোগকারীকে হত্যার হুমকি প্রদান করেছে বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরির্দশন করেছে।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এস,আই কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরির্দশন করেছি। তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com