1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মাইক্রোবাস-ইজিবাইকের সংর্ঘষে পুলিশ সদস্যসহ প্রান গেল ৪ জনের

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২৬৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ চারজন। এতে আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে তখন মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দু’টি বাহনই রাস্তার পাশে পড়ে যায়। এতে ইজিবাইকটির চালক আজাদ শেখ (২৬) ও মাইক্রোবাসে থাকা সদর থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেনসহ (৩২) তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে এক কিশোরীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তিনি জানান, আহত বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com