1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বজ্রপাতে সুনামগঞ্জে আরো দুই কৃষকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকরা হলেন সৈয়দ মিয়া (৩০) ও লুৎফুর রহমান (৪৫)।

কৃষি শ্রমিক সৈয়দ মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে ও কৃষক লুৎফুর রহমান জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।বৃহস্পিতবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে সৈয়দ মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামের আক্তার হোসেনের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে সৈয়দ মিয়া শিমুলবাক গ্রামের পূর্ব মাঠে গরু দিয়ে ধান মারাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সৈয়দ মিয়াসহ চার গরুর মৃত্যু হয়।
অপরদিকে, সকালে কৃষক লুৎফুর রহমান জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পাশের মাঠে গরু চড়াতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক লুৎফুর রহমানকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ও জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com