1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

হাওরের ফসলহারা কৃষক-জেলেদের জন্য সুনামগঞ্জের জলমহাল উন্মুক্ত থাকবে

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭
  • ৫৩৩ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জে যে সকল জলমহাল উন্মুক্ত আছে, সেগুলো হাওরের ফসলহারা কৃষক-জেলেদের জন্য উন্মুক্ত রাখা হবে।

বৃহস্পতিবার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পুনর্বাসনের অংশ হিসাবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৫৭ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, ইজারাকৃত প্রতিটি জলমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং সীমানার বাইরে ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক ও জেলেরা মাছ ধরতে পারবেন। কৃষক ও জেলেদের স্বার্থে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সংগঠনের সদস্য মোস্তফা শাহজামান চৌধুরী ও আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সাংবাদিক পঙ্কজ কান্তি দে প্রমুখ।

সৈয়দ জগলুল পাশা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের পুনর্বাসনের বিষয়টি মাথায় রেখে বেশি করে উদ্যোগ নিতে হবে।

পরে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সুনামগঞ্জে এ বছর দুই লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এপ্রিল মাসের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে জেলার ১৫৪টি হাওরের বোরো ধান তলিয়ে যায়। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে এক লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com