1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরের উত্তর কালনীরচর গ্রামে প্রতিমন্ত্রী এম এ মান্নান কর্তৃক সৌর বিদ্যুৎ বিতরন

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ২০৩ Time View

স্টাফ রিপোর্টার :-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের বরাদ্ধের আওতায় জগন্নাথপুরের প্রবীন আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদের প্রচেষ্টায় জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কালনীরচর গ্রামের মসজিদে ও অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ২১টি সৌর বিদ্যুৎ বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো: দুলাল মিয়ার বাড়িতে বিতরণী সম্পন্ন হয়।

সৌর বিদ্যুৎ বিতরনকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য শওকত আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মজিদ মিয়া, একরাম উদ্দিন, এলেমান মিয়া, গৌছ মিয়া, তোতা মিয়া, ইমদাদুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা কাজল মিয়া, হেলন মিয়া, সুলেমান মিয়া, মিরন মিয়া, সৌর বিদ্যুৎ সুনামগঞ্জের অঞ্চল প্রধান রেজাউল করিম, জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মাসুদ রানা মন্ডল, সিনিয়র সুপার ভাইজার মাহবুব আলম, ফিল্ড সুপার ভাইজার জহিরুল ইসলাম, আব্দুল মান্নান প্রমূখ।

এদিকে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত উত্তর কালনীচর গ্রামবাসী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com