1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার

বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার গ্রহণ করলেন সাংবাদিক অমিত দেব ও আলী আহমদ

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ১১৪১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার অমিত দেব ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক সুনামগঞ্জের খবরের জগন্নাথপুর প্রতিনিধি আলী আহমদ ২০১৭ সালের দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষ সেরা প্রতিবেদক পুরস্কার গ্রহণ করেছেন। গতকাল শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে বর্ষপূর্তির সূধী সমাবেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিসহ অতিথিরা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন।
সুনামগঞ্জের খবরের উপদেষ্ঠা এডভোকেট স্বপন কুমার দেব এর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম ও বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মাদ সাদিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেন হোসেন রতন,সুনামগঞ্জ-মৌলবীবাজার আসনের সংরক্ষিত সদস্য শামসুন্নাহার শাহানা রব্বানী,সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, সুনামগঞ্জের খবরের উপদেষ্টা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু,স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, তথ্য সচিবের চিঠি পড়ে শোনান প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান।

সূধী সমাবেশে বর্ষ সেরা পুরস্কার প্রদানের পাশাপাশি জেলার ১০ শিক্ষা সংগ্রামী শিক্ষার্থীকে সন্মাননা জানানো হয়। এদিকে সুনামগঞ্জের জনপ্রিয় দৈনিক সুনামগঞ্জ খবরের বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার পাওয়ায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সাংবাদিক অমিত দেব ও আলী আহমদকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com