1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দিরাইয়ে সাপের কামড়ে মহিলার মৃত্যু

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ২৯৯ Time View

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার নাগেরগাঁও গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শামীমা আক্তার (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শামিমা জামালগঞ্জ উপজেলার ভান্ডা মল্লিকপুর গ্রামের মৌলানা মশিউর রহমানের স্ত্রী।
জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হন, রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল মিয়া জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঐ মহিলা ঘর থেকে বের হলে সাপ কামড় দেয়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে নিয়ে সিলেটে যায়। এলাকাবাসী সাপটিকে মেরে ফেলেছে। মহিলার ভাই পাখি মিয়া পার্শ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাইলা গ্রামের ভোটার, তারা এখানে এসে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com