1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগকে হারিয়ে ফাইনালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৩১৯ Time View

স্টাফ রিপোর্টার:: জাতীয় মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা “বিতর্ক বিকাশ” এর সেমিফাইনাল গতকাল ২০ আগস্ট রোববার ঢাকার এফসিডি হলরুমে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিফাইনালে রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়।

অনু্ষ্ঠানে এনটিভির বার্তা সম্পাদক ও ব্র্যাকের পরিচালকবৃন্দ সহ উপস্থিত ছিলেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আঃ জাহের, শিক্ষানুরাগী এম এম সুহেল, প্রভাষক জাহিদ হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীরা হলো ঋতু (দলনেতা), শরিফা, বুশরা, আহাদ ও সালমান।
ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলাম জগন্নাথপুর ‍টুয়েন্টিফোর ডটকমকে বিদ্যালয়ের সফলতার তথ্য নিশ্চিত করে ফাইনালে বিজয়ী হতে সকলের নিকট দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com