1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা

ভারত বাংলাদেশের পাশে থাকবে: মোদি

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ৬৭৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে থাকবে। আমরা তোমাদের সঙ্গে নিয়ে পথ চলবো। সফরের শেষ দিন রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেয়া বিশেষ বক্তৃতার শুরুতেই সমবেত দর্শকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য নরেন্দ্র মোদিকে মঞ্চে নিয়ে যান। তার হাতে ক্রেস্ট তুলে দেন ঢাবি উপাচার্য।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত অংশগ্রহণ করায় আমরা গর্বিত। তিনি বলেন, দিন দিন বাংলাদেশ এগিয়ে চলছে। এই ধারা চলতে থাকবে। বাংলাদেশে যুব শক্তি রয়েছে। যুবকদের কখনো দাবিয়ে রাখা যায় না।
তিনি বলেন, আমার কাছে অনেক পরামর্শ এসেছে। আরো কয়েকদিন বাংলাদেশে থাকার জন্য। দুই দিনের সফর খুবই কম। আসলেই এটা কম সময়। আমারও মন চায় আরো সময় এখানে থাকতে। মন চায় নোয়াখালিতে যেতে। কুঠিবাড়িতে যেতে। তিনি বলেন, আমি আবারও বাংলাদেশে আসবো।
জনসম্মুখে বক্তব্য দিতে সন্ধ্যে সাড়ে ৬টার পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উপস্থিত হন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সন্ধ্যে সোয়া ৬টায় হোটেল সোনারগাঁও থেকে বিআইসিসি’র উদ্দেশে রওয়ানা দেন মোদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com