1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামীলীগের সভা

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫৮ Time View

স্টাফ রির্পোটার:: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দলের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রিজন কুমার দেব, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সহ সম্পাদক কবির আহমদ, রমজান আলী ছানা, মহিলা ইউপি সদস্য হনুফা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমেন আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, রাজিব চৌধুরী বাবু, আক্তার হোসেন, বাবুল মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com