1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে কলেজ ছাত্রলীগের কমিটির জের: ছাত্রলীগ নেতা লাঞ্চিত, শহরে উত্তেজনা

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ১৯৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জগন্নাথপুর পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে। কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে রাতে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় লাঞ্চিত হয়েছেন। এনিয়ে শহরে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ এর উপস্থিতিতে ভবেরবাজার আঞ্চলিক অফিসে কলেজ ছাত্রলীগ নেতা রুয়েল মিয়াকে সভাপতি ও তাহা আহমদকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি পদের প্রার্থী আদিল আহমদকে সহ-সভাপতি রাখা হলেও তার সমর্থকরা হতাশ হয়ে ভবেরবাজার থেকে জগন্নাথপুর চলে আসেন। এসময় আদিল সমর্থকরা
ঘোষিত কমিটি প্রত্যাখান করে শহরে মহড়া দেয়। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়কে আদিলের সমর্থক জুবেল ও টিটু লাঞ্চিত করে। এখবর ছড়িয়ে পড়লে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম সমর্থকরাও জড়ো হতে থাকে। শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জগন্নাথপুর থানার দ্বিতীয় কর্মকর্তা সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ অবস্থান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাতে এঘটনায় সজিব রায় দুর্জয় বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুণ রশিদ চৌধুরী বলেন,পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com