1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপু-সুনামগঞ্জ সড়কে বাস উল্টে নারীসহ ১৫ যাত্রী আহত

  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৩৭৫ Time View

সুহেল হাসান:: জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে সিলেটে ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভাতগাঁও নামকস্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে জগন্নাথপুরের উদ্যোগে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। গুরুত্বর আহতাবস্থায় বলরাম রায় (৩০), তাহেরা বানু (৫০), মুজিবুর রহমান (৪৫)ও ছালিক মিয়া (৪৬) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত রাজু মিয়া (২৮), জিবুল মিয়া (৩৫) মুজিবুর রহমান (৭০), পারভীন বেগম (৪০), মিনা বেগম (৫২), শাফিয়া (৩৩) তাহমিনা (৪২), সুহেল (৩৬)সহ অপরাপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জগন্নাথপুর-সিলেট সড়কের বাস মালিক সমিতির সভাপতি নিজামুল হক দূঘর্টনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com