1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

জগন্নাথপুরে র‌্যাবের হাতে আটক যুবককে কারাগারে প্রেরণ

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯ সিলেটের একটি দল ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার তাকে জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, সিলেটের র‌্যাব-৯ এর একটি দল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকাকে ওয়ারেণ্টের আসামী সৈয়দ মিজান আহমদকে সোমবার আটক করে। আটককৃত যুবক ওই গ্রামের মৃত সৈয়দ আবদুল করিমের ছেলে।
বুধবার সকালে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েেেছ।

খবরের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজান একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com