1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্টান সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৫৯৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের ১৪নং মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) ২০১৭সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের গোলাপ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অমল কান্তি দেব এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা লিনা খানম’র পরিচালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্টানে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সিরাজ মিয়া, সহকারী শিক্ষিকা বিলকিছ বেগম,রোহেনা বেগম, প্রিয়াংকা দে ও সাদিকা বেগম। অনুষ্টানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিবাবক সদস্য হুসনা বেগম, হুমা চন্দ্র, সীমা রাণী বৈদ্য, মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি রাজেল আহমেদ, কলেজ শিক্ষার্থী মারজুম আহমেদ রাজ, মিযানুর রহমান, রাজন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে তুলেন। অনুষ্টানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দেব ব্যক্তিগত পক্ষ থেকে সকল পিএসসি শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ হিসেবে কলম,ফাইল প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com