1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

বানিয়াচংয়ে অস্ত্রসহ স্কুল শিক্ষক গ্রেফতার, জরিমানা দিয়ে মুক্তি

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বানিয়াচং ১২নং ইউনিয়নের সুজাতপুর থেকে দেশীয় অস্ত্রসহ সেলিম তালুকদার (৩৫) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ঐ স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম সুজাতপুর গ্রামের মৃত সুলতান মিয়া তালুকদারের পুত্র। তিনি সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পরীক্ষা ফেলে এই ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামে জোরপূর্বক একটি জলমহাল দখল করতে দলবল নিয়ে সেখানে যায় সেলিম তালুকদার। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় সেখানে গিয়ে দখলবাজদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে টেটা, বল্লম, রামদা, লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ শিক্ষক সেলিম তালুকদারকে হাতে নাতে আটক করে পুলিশ।

বিকাল সাড়ে চারটায় সেলিম তালুকদারকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জির আদালতে হাজির করা হয়।

সুজাতপুর বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে আদালত বসিয়ে জোরপূর্বক দখল ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে শিক্ষক সেলিম তালুকদারকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জি। পরে জরিমানার দশ হাজার টাকা পরিশোধ করে ও মুছলেকা দিয়ে মুক্তি পান শিক্ষক সেলিম তালুকদার।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি লোকমান হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com