1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

নবীগঞ্জে হিজরা ঝিমলী‘র হত্যাকারীদের গ্রেফতার ও আটককৃত হিজরার মুক্তির দাবীতে হিজরা সমিতির মিছিল

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৫৫৮ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে: নবীগঞ্জের আউশকান্দির এমএ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) নামের এক হিজরা খুনের ঘটনায় আসল খুনিদের গ্রেফতারের দাবীতে ও আটককৃত জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির দাবী করে শহরে এক বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ হিজরা সমিতি। বুধবার নবীগঞ্জ হিজরা সমিতির সভাপতি শিখা চৌধুরীর সভাপতিত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।মিছিলে অংশ নেয় হিজরা ছায়া, আজিজুল, বুলবুল, সাথি, বিউটি, পাখি, সুমন, সমনা, আছাদ, বাদল প্রমুখ। এ সময় হিজরারা গত ১৯ জুন শুক্রবার রাতে আউশকান্দির এমএ আরিছ মঞ্জিলে জিলু মিয়া ওরপে ঝিমলী খুনের ঘটনায় জড়িত আসল খুনিদের গ্রেফতার করতে হবে ও পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত হিজরা জুয়েল মিয়া ওরপে জুই‘র মুক্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানায় তারা।
উল্লেখ, উপজেলার আউশকান্দি কিবরিয়া সড়কের দেওতৈল আবাসিক এলাকার এমএ আরিছ মঞ্জিলে গত শুক্রবার রাতে জিলু মিয়া ওরপে ঝিমলী (২০) এক হিজরা খুন হয়। সে উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের কামড়াখাইর গ্রামের আশিক মিয়ার সন্তান। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনও সনাক্ত করা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অপর দুই হিজরা জুয়েল মিয়া ওরপে জুই ও হায়দর আলী (আখিঁ) কে আটক করেছে। আটককৃত হিজরাদের দাবী নিহত ঝিমলী শুক্রবার রাতে ঢাকা থেকে এক যুবককে সাথে নিয়ে তাদের বাসায় আশ্রয় নেয়। তারা অন্যত্র চলে যায়। সকালের দিকে স্থানীয় লোকজন হিজড়া ঝিমলীর মৃত দেহ দেখতে পেলেও ওই যুবককে পাওয়া যায়নি। তাদের ধারনা রাতের আধারে কতিপয় ওই যুবক তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com