1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ২৭৭ Time View

আজহারুল হক ভূঁইয়া : জেলার জগন্নাথপুরে মাছ ধরতে গিয়ে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তার নাম নুর আলী । সে সিলেটের বিশ্বনাথ উপজেলার জয়কলস ইউনিয়নের মইজপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, নুর আলী দীর্ঘদিন ধরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের ব্যবসায়ী হারুন মিয়ার বাড়িতে বসবাস করে তাদের অটোরিকশা গাড়ি চালাতো।

গতকাল বুধবার দুপুরে নুর আলী বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে পানিতে নামে। এ সময় পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই হাবিব জানিয়েছেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে।
তিনি বলেন, কোন ধরনের অভিযোগ না থাকায় স্থানীয়দের অনুরোধে ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com