1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে শিশুর সঙ্গে টমটম চালকের নিষ্ঠুর আচরন

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ১৮২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর থেকে টমটম যোগে পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও বাড়ি যাওয়ার পথে নন্দিরগাঁও গ্রামের আছাব আলী শিশু পুত্র শ্রাবণ মিয়া (৮) কে ভাড়ার টাকা না দেয়ায় জোরপূর্বক ফেলে দিয়ে চলে যায় এক অজ্ঞাতনামা টমটম চালক। নিষ্ঠুর এ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছয়টায় হাসপাতাল পয়েন্টে। পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলোয়ার হোসাঈন জানান, টমটম চালককে ধরা যায়নি। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এদিকে পৌর এলাকায় চলাচলকারী এসব নিষিদ্ধ যানবাহন প্রতিদিনিই ঘটাচ্ছে নানা দুর্ঘটনা। তন্মেধ্যে অধিকাংশ চালক অদক্ষ বলে অভিযোগ করছেন যাত্রীরা। পৌর কতৃপক্ষ আর্থিক সুবিধা নিয়ে এসব নিষিদ্ধ যানকে চলাচলের সুযোগ করে দেয়ায় নাগরিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com