1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সিলেটের এমসি কলেজে বিক্ষুব্ধ ছাত্রলীগ, ধাওয়া খেয়ে পালালো ছাত্র ফ্রন্ট

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮
  • ২৮৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের এমসি কলেজে মিছিলের প্রস্তুতিকালে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের ধাওয়া খেয়ে পালালো বাম ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্ট।
বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ঢাকা বিশ্ব বিদ্যালয়ে মঙ্গলবার বাম ও ছাত্রদল ক্যাডারদের হাত থেকে ভিসিকে উদ্ধার করতে গিয়ে বাম-ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন। এর জের ধরে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ বিরোধী মিছিলের প্রস্তুতি নেয় বাম ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্ট। এসময় ছাত্রলীগ কর্মী দেলোয়ারের নেতৃত্বে ছাত্র ফ্রন্টকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

দেলোয়ার জানান- ক্যাম্পাসের শান্ত পরিবেশ অশান্ত করায় আমরা বামদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।

এব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, আমার নেতা এসএম জাকির হোসাইন বাম ও ছাত্রদল ক্যাডারদের হামলার ঘটনায় আহত হয়েছেন। আর আমাদের প্রাণে ক্যাম্পাসে বামরা মিছিল করবে সেটা মেনে নিব না। আমরা তাদের প্রতিহত করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com