1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্যে বিএনপি-জামাত কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশ দূর্তাবাসে হামলার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুমেন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন হোসেন, আব্দুল কাদির, শাহান আহমদ, মুহিবুর রহমান রাসেল, তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক শাহ রুহেল, তোহা চৌধুরী, ছায়াদ আহমদ ভূঁইয়া, জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম কিব্বরিয়া জগলু, জামাল হোসেন, প্রচার সম্পাদক সজীব রায় দূর্জয়, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক লায়েক আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com