1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরের স্বাধীন বাজারে বিএনপির মিছিলে যুবলীগের ধাওয়া

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৫ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের ধাওয়ায় বিএনপির গনসাক্ষর কর্মসুচী পন্ড হয়ে গেছে। শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে স্থানীয় স্বাধীন বাজারে গনসাক্ষর কর্মসুচীর আয়োজন করে। দুপুর ১২ টার দিকে বিএনপির নেতাকর্মীরা বাজার প্রাঙ্গনে মিছিল বের করতে গেলে এতে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কয়ছর রশীদের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া করে। এতে মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বাজার দখলে নেয় যুবলীগ।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসুচীর নামে এলাকায় বিএনপির লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে আমরা এতে আমরা বাঁধা দিয়েছি।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ন পরিবেশে আমাদের কর্মসুচী চলছিল। কর্মসুচীর শেষের দিকে হঠাৎ করে অতর্কিতভাবে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এটি খুবই দুঃখজনক।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com